যান্ত্রিক ত্রুটিতে পিছিয়েছে নাসার চন্দ্রাভিযান

৩০ আগষ্ট, ২০২২ ০১:০৮  
নিজেদের বিশাল ‘নিউ মুন রকেট’ নামের স্পেস লঞ্চ সিস্টেম (এসএলএস) উত্তোলন করার দ্বারপ্রান্তে পৌঁছে কারিগরি ত্রুটির কারণে শেষ মুহূর্তে রকেটের যাত্রা স্থগিত করেছে নাসা। স্থানীয় সময় সোমবার সকাল ৮টা ৩৩ মিনিটে (বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যা ৬টা ৩৩) স্পেস লঞ্চ সিস্টেম (এসএলএস) উৎক্ষেপণের কথা ছিল। বিবৃতিতে নাসা জানিয়েছে, নাসা জানায়, রকেটের যে অংশ তরল হাইড্রোজেন ও অক্সিজেন ট্যাংকের সঙ্গে যুক্ত, সেখানেই গণ্ডগোল ধরা পড়ে। এতে উৎক্ষেপণের ৪০ মিনিট আগে বন্ধ করে দেয়া হয় কাউন্টডাউন। জানানো হয়, ত্রুটি দূর না হওয়ায় স্থগিত করা হয়েছে উৎক্ষেপণ। https://twitter.com/NASA/status/1564232429279272962?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1564232429279272962%7Ctwgr%5E5bae2a146ca50b507c12ece5bba3c12f0d732ff9%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbangla.bdnews24.com%2Fscience%2F2k2r434g76 যাত্রা স্থগিত হলেও নাসা জানিয়েছে, তাদের স্পেস লঞ্চ সিস্টেম (এসএলএস) ‘স্থিতিশীল অবস্থায়’ আছে এবং কোথায় গড়বড় হয়েছে তা জানতে প্রকৌশলীরা এখন তথ্য সংগ্রহ করছেন। বিবৃতিতে আরো বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে জটিলতা কাটিয়ে উঠতে না পারায় উৎক্ষেপণ বাতিল করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর আগামী ২ বা ৫ সেপ্টেম্বর ফের উৎক্ষেপণের চেষ্টা হতে পারে। প্রসঙ্গত, অ্যাপোলো মিশনে চন্দ্রপিঠে অবতরণের ৫০ বছর পর আবারও মানুষকে চাঁদে নিয়ে যেতেই নাসার এই অভিযান, যার নাম দেওয়া হয়েছে মিশন আর্টেমিস। এ অভিযানকে নাসার মঙ্গল গ্রহে মানবযাত্রার পূর্ব প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে। https://digibanglatech.news/news/international/83015/